Friday, April 3, 2026

শতবর্ষে প্র.য়াত নোবেলজয়ী মার্কিন কূটনীতিক কিসিংগার

Date:

Share post:

মার্কিন বিদেশ নীতিতেও তাঁর অবদান অনস্বীকার্য। পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারও (Nobel Peace Prize)। বুধবার প্রয়াত হলেন নোবেলজয়ী হেনরি কিসিংগার (Henry Kissinger)। মৃত্যুকালে নোবেলজয়ীর বয়স হয়েছিল ১০০ বছর। সূত্রের খবর, এদিন নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে নোবেলজয়ীর ফার্মের তরফে বুধবার হেনরি কিসিংগারের মৃত্যুর খবর জানানো হলেও, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

হেনরি কিসিংগারই একমাত্র কূটনীতিবিদ যিনি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সময়কালে মার্কিন বিদেশনীতি তৈরিতে কাজ করেছিলেন। একইসঙ্গে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি একই সময়কালে হোয়াইট হাউসের স্টেট সেক্রেটারি ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর ছিলেন। পাশাপাশি প্যারিস শান্তি চুক্তি, ভিয়েতনাম চুক্তি স্বাক্ষরে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হেনরি কিসিংগার জার্মানিতে জন্মগ্রহণ করলেও, ১৯৩৮ সালে তাঁর পরিবার আমেরিকায় চলে আসে। ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইউরোপীয় সেনার সদস্য হয়ে লড়েছিলেন। এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব।

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...