Tuesday, February 24, 2026

বে.নিয়ম বরদাস্ত নয়! স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে অ.পসারিত ১৪২ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান

Date:

Share post:

স্বাস্থ্য সাথী (Sasthya Sathi) প্রকল্পে কোনওরকম বেনিয়ম বরদাস্ত নয়। প্রথম থেকেই সেকথা পরিষ্কার করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার স্বাস্থ্য সাথী প্রকল্পে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। এবার সাময়িকভাবে স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে অপসারিত রাজ্যের ১৪২টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। সাময়িকভাবে প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে। পাশাপাশি ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর এবং ৪ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্যের ১৪২ বেসরকারি প্রতিষ্ঠানকে বাইরে রাখা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম থেকে শুরু করে, রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়ম না মানা সহ একাধিক অভিযোগ সামনে আসছে। আর এক্ষেত্রে স্বাস্থ্য ভবনের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে তা হল এই ১৪২ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতার বাইরে সাময়িকভাবে রাখা হচ্ছে। যার মধ্যে রয়েছে কলকাতার ৩ বেসরকারি প্রতিষ্ঠান। তবে শুধু কলকাতাই নয়, কলকাতা ছাড়া আশেপাশের বিভিন্ন জেলার একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানও স্বাস্থ্য ভবনের স্ক্যানারে উঠে এসেছে বলে খবর। আর সব অভিযোগ খতিয়ে দেখে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি ৪ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে।

 

 

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...