Friday, April 3, 2026

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা প্রাক্তন এই পাক ক্রিকেটার

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট টিমের নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হলো সলমন বাট, কামরান আকমল এবং রাও ইফতিকার অঞ্জুমকে। এদিন বিবৃতি দিয়ে এমনটাই জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, সেই দল বেছে নেওয়াই হবে এই পরামর্শদাতাদের প্রথম কাজ।

এদিন শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে পাক বোর্ড জানিয়েছে, নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা হিসাবে সলমন বাট, কামরান আকমল এবং রাও ইফতিকার অঞ্জুমকে নিয়োগ করা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছেন। অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, সেই দল বেছে নেওয়াই এই পরামর্শদাতাদের প্রথম কাজ হবে। নির্বাচনের কাজে যুক্ত না থাকার সময়ে তাঁরা স্কিল ক্যাম্প আয়োজনে সাহায্য করবেন।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি বাবর আজমরা। এরপরই প্রশ্নের মুখে পরে বাবরের নেতৃত্ব। দেশে ফিরে অধিনায়কত্ব থেকে সরে দাড়ান বাবর। দল নিয়ে নড়েচড়ে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকুক রোহিতের হাতেই, মত মহারাজের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...