Monday, April 6, 2026

এবার পর্ষদ সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলার হঁু.শিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

দুমাস আগেই আদালত নির্দেশ দিয়েছিল, টেট পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পাওয়া পরীক্ষার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু তার পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের নির্দেশ কার্যকর করেনি। শুক্রবার এই কথা জানার পর ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, আদালতের নির্দেশ না মানলে অবমাননার মামলা করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে।

এদিন বিচারপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে। অন্যথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এর ফলে বিকেল সাড়ে তিনটের মধ্যে আদালতের আগের নির্দেশ মানতে হবে। ফলে টেট পরীক্ষায় পাশ করা ওই চাকরি প্রার্থীকে দুপুর সাড়ে তিনটের মধ্যেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। এর পরে কোর্ট থেকে ওই চাকরিপ্রার্থীকে পর্ষদ অফিসেও পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষার্থীর নিয়োগ নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। চাকরিপ্রার্থীর নাম পল্লব বারিক। তাঁর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, পল্লব টেট পাশ করেননি বলে প্রথমে জানিয়েছিল পর্ষদ। কিন্তু গত বছর আবার তারাই জানায়, পল্লব টেট পাশ করেছেন। শুধু তা-ই নয় ৯২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। পল্লব নিজের নম্বর জানতে পেরে এর পর চাকরির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

গত ২১ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় নির্দেশ দেন, পল্লবকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে পর্ষদকে । কিন্তু শুক্রবার মামলাটি আবার তাঁর এজলাসে উঠলে তিনি জানতে পারেন, দু’মাস পেরিয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশ কার্যকর করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপরই এই কড়া নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...