Wednesday, March 18, 2026

সোমবারই মহুয়া মৈত্রের বি.রুদ্ধে লোকসভায় রিপোর্ট পেশ করতে চায় এথিক্স কমিটি!

Date:

Share post:

রাজনৈতিকভাবে না পেরে এবার চক্রান্ত করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ থেকে সরানোর অফিসিয়াল প্রস্তুতি শুরু করেছে বিজেপি (BJP)। টাকার বদলে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগরের সাংসদদের পথ খারিজ করার জন্য চলতি অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় রিপোর্ট পেশ করতে চায় এথিক্স কমিটি (Ethics committee)! আগামী ৪ ডিসেম্বর, সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) ভাগ্য নির্ধারণ হবে বলেই সূত্র মনে করছে।

মহুয়া মৈত্র তাঁর সাংসদের ইমেলের আইডি, পাসওয়ার্ডও হীরানন্দ দর্শানি নামের ব্যবসায়ীকে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তাঁর থেকেই টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন সাংসদ বলেই আঙুল ওঠে মহুয়ার দিকে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সেই অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করে বলেই পাল্টা অভিযোগ করেন মহুয়া। গত ৯ নভেম্বর মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ দিয়ে একটি রিপোর্ট দেয় এথিক্স কমিটি। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এভাবে চক্রান্ত করে ঘাসফুলের সাংসদদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিজেপি বলেই তৃণমূলের তরফে বলা হয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই যে এই বিষয়টি উত্থাপন করা হবে এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে গোটা বিষয়টি নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লেখেন আগামী সোমবার ইতিহাস তৈরি হবে। অর্থাৎ মহুয়াকে যেভাবেই হোক সাসপেন্ড করা যে বিজেপির মূল উদ্দেশ্য সেটা পরিষ্কার হয়ে গেছে। গোটা বিষয়টাকে বিজেপির আত্মঘাতী গোল বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন মহুয়া মৈত্র যেভাবে আদানি ইস্যুতে সরব হয়েছিলেন তাই তাঁকে আটকাতে বিজেপির এই চক্রান্ত। যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী বিধায়ক সাংসদ মন্ত্রীরা রাস্তায় নেমে মানুষের জন্য লড়াই করতে অভ্যস্ত। তাই বিধানসভা বা লোকসভায় তাঁদের আটকানোর চেষ্টা করেও কোনও লাভ হবে না। মহুয়া মৈত্র বিপুল ভোটে জয়ী হয়ে আবার লোকসভা বা বিধানসভায় ফিরবেন বলে জানান দেবাংশু।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...