Sunday, April 5, 2026

আসেনি আমন্ত্রণ পত্র, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী-অভিষেক

Date:

Share post:

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দক্ষিণে তেলেঙ্গানায় মুখরক্ষা হলেও বাকি চার রাজ্যে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস। লোকসভা ভোটের আগে কার্যত শোচনীয় পরাজয়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে চেনা জমিতেও ফসল ফলাতে ব্যর্থ কংগ্রেস। আর মিজোরামে তো দাঁত ফোটাতে পারেনি।

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ৬ ডিসেম্বররে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে এখনও পর্যন্ত ডাকই পায়নি তৃণমূল কংগ্রেস। তাঁকে এ বিষয়ে কোনও ফোন করা হয়নি কিংবা আমন্ত্রণও পাননি তিনি। সোমবার সন্ধ্যায় রাজভবন থেকে বেরিয়ে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিষয়ে কোনও তথ্য নেই তাঁর কাছে। ফোনেও কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী উত্তরে যাচ্ছেন। ৬ তারিখ সন্ধ্যায় পৌঁছবেন। ওখানে কয়েকদিন থাকবেন। আগে জানলে অন্যরকম ভাবে প্রোগ্রাম সাজাতেন। এই মুহূর্তে আর পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বদল সম্ভব নয়।

সোমবার সকালে দমদম বিমানবন্দরেও একই কথা শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তিনি জানান, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। অর্থাৎ আমন্ত্রণই পায়নি তৃণমূল।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারের ক.ঠোর অবস্থান ফের একবার জানালেন মুখ্যমন্ত্রী

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...