Saturday, June 20, 2026

মিজোরাম বিধানসভা নির্বাচনে ‘মণিপুর ফ্যাক্টর’! গণনা শুরুর কয়েকঘণ্টার মধ্যে ‘অপ্রতিরোধ্য’ ZPM

Date:

Share post:

গণনা শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যে মিজোরামে (Mizoram) পালাবদলের ইঙ্গিত। প্রথম থেকেই একাধিক বুথ ফেরত সমীক্ষায় সরকার বদলের ইঙ্গিত মিলেছিল। কিন্তু ৪০ আসনের বিধানসভা নির্বাচনে (Assembly Election) সোমবার সকালে গণনা শুরু হতেই সবাইকে টেক্কা দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট দল (ZPM)। ইতিমধ্যে ম্যাজিক ফিগার (Magic Figure) (২১) অতিক্রম করে ২৯ আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, ক্ষমতায় থাকলেও মুখ থুবড়ে পড়েছে এমএনএফ (Mizo National Front)। মাত্র ৭ আসনে এগিয়ে রয়েছে তারা। পাশাপাশি বিজেপি (BJP) ৩ এবং কংগ্রেস (Congress) ১ আসনে এগিয়ে রয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর।

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল মিজোরাম বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে মিজোরামে মরিয়া ছিল মিজো ন্যাশানাল ফ্রন্ট। কিন্তু ৪০ আসনবিশিষ্ট মিজোরামে এককভাবে ক্ষমতায় আসতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট দল। গত বিধানসভা নির্বাচনে মিজো ন্যাশানাল ফ্রন্ট জয়ী হয় ২৬টি আসনে। MNF-এর সঙ্গে জোট রয়েছে বিজেপির। কংগ্রেস অবশ্য মিজোরামকে টার্গেট করে বিস্তর প্রচার চালালেও লাভের লাভ কিছুই হবে বলে মনে হচ্ছে না। পাশাপাশি এবছর প্রচারে ঝড় তোলে জোরাম পিপলস মুভমেন্টও। জেএডপিএম-ই এখন সেখানে প্রধান বিরোধী দল। মিজোরামের বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন ১৭৪ জন। প্রধান পাঁচ দলের প্রার্থী ছাড়াও নির্দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ২৭ জন। মিজোরামে ভোটদান করেছেন ৮,৫৬,৮৬৮ জন। সেখানে এমএনএফ, জেএডপিএম এবং কংগ্রেস সবকটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছেন।

অন্যদিকে, আলাদা করে লড়াই করেছে বিজেপি। বিজেপি এর আগের বিধানসভা নির্বাচনে ৩৯টি আসনে লড়াই করলেও এবার প্রার্থী দিয়েছে ২৩ আসনে। এছাড়াও আম আদমি পার্টিও লড়াই করছে চারটি আসনে। তবে চলতি বছর মিজোরাম বিধানসভা নির্বাচনে একটি অন্যতম ইস্যু ছিল মণিপুরের ঘটনা। সেই সময় মণিপুর থেকে বহু মানুষ মিজোরামে চলে এসেছিলেন। সংখ্যাটা প্রায় ১৩ হাজারের কাছাকাছি। মিজোরামের বিধানসভা নির্বাচনে মণিপুরের ঘটনার প্রভাব যে পড়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার বলেই মত রাজনৈতিক মহলের।

 

 

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...