Saturday, June 20, 2026

প.রাজয় থেকে শিক্ষা নেওয়ার বার্তা! শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের খোঁ.চা মোদির

Date:

Share post:

সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। এদিন অধিবেশন শুরুর আগে নয়া সংসদ ভবন চত্বরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনে এবার আমরা দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ পাব। নতুন সংসদ ভবন নিয়ে সকলের মতামতকে স্বাগত। ভুল-ত্রুটি বা অন্য কিছু নজরে পড়লে অবশ্যই জানাবেন। তবে এদিন রাখঢাক না রেখেই প্রধানমন্ত্রী বিরোধীদের (Opponents) কড়া ভাষায় বার্তা দেন, বিরোধীদের কাছে এটা সুযোগ। এরপরই প্রধানমন্ত্রী বলেন, হার থেকে শিক্ষা নিয়ে যদি আগামী দিনে ইতিবাচকভাবে এগিয়ে যান, গত ৯ বছরের নেতিবাচক মানসিকতাকে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে দেশের মানুষও আপনাদের অন্য চোখেই দেখবে।

এরপরই প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, শুধু বিরোধিতায় গলা ফাটিয়ে, রাগ দেখিয়ে লাভ নেই। আপনাদের এই ছবি লোকতন্ত্রের জন্য ভাল নয়। তবে চলতি শীতকালীন অধিবেশনে নয়া সংসদ ভবন বিরোধীদের একাধিক দাবিতে উত্তপ্ত হতে পারে। বাংলার বঞ্চনা সহ একাধিক দাবিতে শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ প্রদর্শনে সামিল হতে পারেন তৃণমূল সাংসদরা। তবে এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই বিরোধীদের হইহট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। এদিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিএসপি সাংসদ দানিশ আলি সংসদের ভিতরেই বিজেপি সাংসদ রমেশ বিদুরির কুকথার জন্য কড়া পদেক্ষেপের আর্জি জানালে উত্তাল হয়ে ওঠে সংসদ। আর সেকারণেই শুরুর কিছুক্ষণের মধ্যে মুলতুবি হয়ে গেল শীতকালীন অধিবেশন।

পাশাপাশি এদিন মোদি আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে চার শ্রেণির ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। যখন সুশাসন হয়, তখন সরকারের উপরে অনাস্থা শব্দটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। মোদি এরপরই সকল সাংসদদের অনুরোধ জানান, লোকতন্ত্রের এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। সকল সাংসদকে অনুরোধ করছি, আপনারা প্রস্তুতি নিয়ে আসুন। বিল নিয়ে আলোচনা হোক। চর্চা না হলে, সংসদ কীভাবে চলবে? সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এই প্রথমবার নতুন সংসদ ভবনে পূর্ণ অধিবেশন হচ্ছে। তবে অধিবেশন শুরুর সাফল্য কামনা করে এক্স হ্যান্ডেলে টুইট করেন মোদি।

 

 

 

 

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...