Tuesday, April 7, 2026

পোস্ট অফিস বিল: কেন্দ্রের বি.রুদ্ধে নজরদারির অ.ভিযোগ তুললেন সুখেন্দুশেখর রায়

Date:

Share post:

সদ্য রাজ্যসভায় পাশ হওয়া পোস্ট অফিস বিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। শীতকালীন অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় ৪ ডিসেম্বর পোস্ট অফিস বিল, ২০২৩ পাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দ্বারা উত্থাপিত বিলটিতে ১২৫ বছরের পুরানো ভারতীয় পোস্ট অফিস আইন বাতিল করতে এবং দেশের ডাকঘর সম্পর্কিত আইনকে সংশোধন করার কথা বলা হয়েছে।

সংসদের বাদল অধিবেশন চলাকালীন বিলটিকে রাজ্যসভায় পেশ করা হয়েছিল। রাজ্যসভায় বিল পাশের পর বিতর্কে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বিলের বিভিন্ন ধারাগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিলটিতে উল্লিখিত ‘জরুরি অবস্থা’র প্রকৃত সংজ্ঞা জানতে চেয়েছেন।
সাংসদ সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, এই বিলের ৯ নম্বর ধারায় কী নিয়ম অনুসরণ করা হবে এক্ষেত্রে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তাঁর বক্তব্য, জাতীয় নিরাপত্তা সবার জন্যই চিন্তার বিষয়। কিন্তু শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কোনও বিষয়ে নজরদারি করতে পারে না সরকার। স্রেফ সন্দেহের বশবর্তী হয়ে নজরদারির কাজও জরুরি অবস্থার সঙ্গে তুলনীয়। সুখেন্দুশেখর বলেন, এটা কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন- প্লেনের সিটে র.ক্ত মুছছেন মহিলা যাত্রী! কানাডার বিমানে এ কী কাণ্ড?

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...