Saturday, April 4, 2026

শুরু হয়ে গেল “মিগজাউম”-এর ল্যান্ডফল প্রক্রিয়া, কতক্ষণ চলবে তা.ণ্ডব

Date:

Share post:

যাবতীয় হিসাব মিলিয়ে মঙ্গলবার দুপুর বেলা ১টা নাগাদ শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় “মিগজাউম”-এর (Michaung) ল্যান্ডফল (Landfall) প্রক্রিয়া। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাপাটলা (Bapatla) উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে প্রবল গতিশীল এই ঘূর্ণিঝড় (Severe Cyclone)। ল্যান্ডফলের সময় এর গতি ছিল ৯০ কিমি প্রতি ঘণ্টা এবং মাটিতে আছড়ে পড়ার গতি (Gusting speed) ১১ কিমি প্রতি ঘণ্টা।

ইন্ডিয়ান মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আইএমডি-র (IMD) দেওয়া তথ্য অনুসারে আগামী ৩ ঘণ্টা তাণ্ডব চালাবে মিগজাউম। বাপাটলা উপকূল এলাকায় তাণ্ডব জারি থাকবে প্রায় ২ ঘণ্টা। বঙ্গোপসাগরের (Bay of Bengal) পশ্চিম-মধ্য উপকূলে ধরে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে মিগজাউম ক্রমশ এগিয়ে যাবে উত্তরের দিকে। এরপর ধীরে ধীরে গতি হারাবে এই প্রবল ঘূর্ণিঝড়। যদিও মঙ্গলবার রাত ৮টার পরও এর গতি কোথাও কোথাও ১০০ কিমি প্রতি ঘণ্টার কাছাকাছি থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

ল্যান্ডফলের আগেই মিগজাউম তামিলনাড়ুতে (Tamil Nadu) কেড়ে নিয়েছে ৮ টি প্রাণ। সেই কারণেই অনেক বেশি সতর্ক অন্ধ্রপ্রদেশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে দৈনিক বৃষ্টিপাতের গড় রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। প্রায় ১৭টি আন্ডারপাস জলমগ্ন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। মাঞ্জামবাক্কাম থেকে বড়াপেরুমবক্কমের মধ্যে অতিরিক্ত জলোচ্ছ্বাসের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে সড়ক যোগাযোগ। অন্যদিকে মঙ্গলবার সকালেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) ঘুরে দেখেছেন সাইক্লোন বিধ্বস্ত এলাকা। সরকারি উদ্ধারকারী দলের পাশাপাশি বেসরকারি উদ্ধারকারী বিভিন্ন দলকেও উদ্ধার কাজে সাহায্য করা আবেদন জানিয়েছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...