Saturday, June 27, 2026

ঐক্যবদ্ধ হওয়ার দিন, আবার খেলা হবে: সংহতি দিবসে বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

৬ ডিসেম্বর। সংহতি দিবস। আর সেই উপলক্ষ্যে তৃণমূলের সংখ্যালঘু সেলের মেয়ো রোডে স‌ংহতি সমাবেশে একজোট হয়ে থাকার বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘অনেক কুৎসা হচ্ছে। তাতে কান দেবেন না। আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’ আবার খেলা হবে- মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে মনে রেখে প্রতিবছর স‌ংহতি সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। বুধবার, কার্শিয়াঙে রওনা দেন মমতা (Mamata Banerjee)। সেই কারণে সশরীরে সভাবেশএ উপস্থিত থাকতে পারেননি। তিনি ফোনে বক্তৃতা করেন। মাইকের সামনে সেই মোবাইল ফোন ধরে নেত্রীর বার্তা শোনান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিজেপির বিরুদ্ধে বিভাজনের বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ’’আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’ তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, ‘‘আমরা ধর্মস্থানকে সম্মান করি। কিন্তু কেউ কেউ ধর্মস্থানের নাম করে ভুল বোঝাচ্ছে।’’ রাজনৈতিক মহলের মতে, নাম না করে আসলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে নিশানা করেছেন তিনি।

এরপরেই ২০২১-এর নির্বাচনের আগে সবচেয়ে চর্চিত স্লোগান তুলে তৃণমূল সভানেত্রী বলেন, ’’আবার খেলা হবে। বিজেপিকে হটাও, বিভেদ দূর করো।’’

তিন রাজ্যের ভোটের ফল ফের নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘‘ভোট ভাগাভাগির কারণে ওখানে বিজেপি জিতে গিয়েছে। ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব। বাংলা চায় বিজেপির পরাজয়। বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে।’’

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...