Friday, April 3, 2026

প্রজাতা.ন্ত্রিক ভারতবর্ষ এখন পুলিশ তান্ত্রিক ভারতবর্ষ! বিজেপিকে ক.টাক্ষ করে বিধানসভায় বললেন ফিরহাদ

Date:

Share post:

প্রজাতান্ত্রিক ভারতবর্ষ এখন পুলিশ তান্ত্রিক ভারতবর্ষ হয়ে গেছে। মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রের প্রস্তাবিত ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ এদিন বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপচাপ ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কিত প্রস্তাবিত তিনটি নতুন বিল পাশ করাতে চাইছে। অমিত শাহরা ২০২৪ সালে ফের ক্ষমতায় আসবে বলছেন। তাহলে ২০২৪ সালেই এই বিলটা পাশ করতে পারত। এখন এই বিল পাস করাতে এত তাড়াহুড়ো করছে কেন? প্রশ্ন তোলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও একধাপ এগিয়ে অধিবেশন কক্ষে বিজেপি বিধায়কদের কার্যত খোঁচা দিয়ে মন্ত্রী বলেন, আমরা সবাই রাষ্ট্রদ্রোহী হয়ে গেছি। কারণ আমরা বিজেপির বিরোধী। নাম না করে বিজেপির উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, যারা দেশটাকে ভাগ করতে চাই তারা সন্ত্রাসবাদী। দেশ ভাগ নয়, আমাদের হৃদয় ভাগ হয়েছে। বুধবারও বিধানসভায় প্রস্তাবিত তিনটি নতুন বিলের উপরে এক ঘন্টা ফের আলোচনা হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...