Friday, April 3, 2026

নিলামের আগেই শামিকে নিতে ঝাপালো আইপিএল-এর এক ফ্র‍্যাঞ্চাইজি, ক্ষু.ব্ধ গুজরাত

Date:

Share post:

হার্দিক পান্ডিয়ার পর কি মহম্মদ শামিও কি ছাড়ছেন গুজরাত টাইটান্স? এমনটাই উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, নিলামের আগেই গুজরাত থেকে শামিকে কিনে নিতে আগ্রহ দেখাচ্ছে আইপিএল-এর অন্য একটি ফ্র্যাঞ্চাইজি। আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে। এই নিয়ে বিরক্ত গুজরাত কর্তৃপক্ষ।  গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিং ‘নিয়ম ভেঙে ছিনতাই’এর অভিযোগ এনেছে ওই ফ্র‍্যাঞ্চাইজির ওপর। অরবিন্দরের অভিযোগ, আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম না মেনে শামির দিকে হাত বাড়িয়েছে। বিষয়টি তাঁরা বোর্ড কর্তাদের জানিয়েছেন।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গুজরাত টাইটান্সের সিইও বলেছেন,”সব দলেরই অধিকার রয়েছে ভাল ক্রিকেটার নেওয়ার। দল শক্তিশালী করতে ভাল ক্রিকেটারদের নিতে পারে যে কোনও দল। শামি আমাদের হয়ে বেশ ভাল খেলেছে গত দু’বছর। গতবার আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিল। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে। শামি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।”

এরপরই তিনি আরও বলেন,”একটি ফ্র্যাঞ্চাইজজি সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। খেলোয়াড় কেনা বা বিক্রি করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা সবার মেনে চলা উচিত। এই ধরনের ঘটনায় বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। বোর্ড কর্তারা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলুন। তাঁরা ঠিক করে দিন, নিয়মের বাইরে গিয়ে এভাবে কোনও ক্রিকেটারকে কেনা যাবে কিনা।”

তবে কোন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি শামিকে দলবদলের প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে গুজরাত সিইও নাম প্রকাশ করতে চাননি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...