Tuesday, June 23, 2026

কল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা, ‘মহম্মদ বিন তুঘলক’ ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। যেখানে কালো পতাকা দেখানো হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। উঠল গো-ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপালকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও তোপ দাগা হয়।

ঘটনার সূত্রপাত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সমাবর্তন হওয়ার কথা। কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আপত্তি রয়েছে তৃণমূলের। এমনই জটিল পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার কল্যাণীতে উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল আনন্দ বোস। তাঁর কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, গরিব মানুষের ন্যায্য পাওনা ১০০ দিনের কাজের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদি সরকার। বারবার আবেদন, আন্দোলন করা সত্ত্বেও
কর্ণপাত করছে না বিজেপি সরকার। রাজ্যে সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপাল। তিনিও গুরুত্ব দিচ্ছেন না। তারই প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ ইরিণমূলের।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...