Friday, June 26, 2026

গিরিরাজের অ.শালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের, উ.ত্তাল বিধানসভা

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে চরম অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হল রাজ্য বিধানসভার অধিবেশন। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা। তৃণমূল-বিজেপি দু’পক্ষই উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দেয়। চলে স্লোগান, পাল্টা স্লোগান। বিজেপিকে ধিক্কার দিয়ে স্লোগান তুলতে থাকে তৃণমূল। স্লোগান ওঠে, ‘এমন মন্তব্য কেন করা হল বিজেপি জবাব চাই জবাব দাও’। পাল্টা স্লোগান তুলতে থাকে বিজেপি।

এদিন অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে ‘নারী বিদ্বেষী’ বলে তীব্র আক্রমণ শানান  রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য শশী পাঁজা। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা নারী বিদ্বেষী। সমস্ত মহিলাদের জন্যই সেটা লজ্জার।বিজেপি নারী বিদ্বেষী, আগেও একাধিকবার তার প্রমাণ মিলেছে। বিজেপি বিধায়কদের উদ্দেশ্য করে তার কটাক্ষ, যদি গিরিরাজ সিং মন্তব্য নিয়ে বিজেপির কেউ কিছু না বললে বুঝতে হবে যে এই ঘটনা তারা সমর্থন করছে।

শশী পাঁজার এই মন্তব্যের পরেই বিজেপি বিধায়করা আসনের সামনে উঠে দাঁড়িয়ে পাল্টা প্রতিবাদ জানাতে থাকেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী যে মন্তব্য করেছেন তা বাঞ্ছনীয় নয়।এর পর দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়করা সবাই নিজের আসন ছেড়ে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। হই-হট্টগোল চলতে থাকে বিধানসভা কক্ষে। কিছুক্ষণের মধ্যে বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বেরিয়ে যান।

উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন সলমন খান, অনিল কাপুররা। সেখানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল মমতাকে। আর তা নিয়েই খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কড়া সমালোচনা শুরু করেছে তৃণমূল। এবার গিরিরাজ মন্তব্যের ইস্যু উঠল বিধানসভার অন্দরেও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...