Friday, June 26, 2026

মকাইবাড়ি চা-বাগানে দুটি পাতা-একটি কুঁড়ি তুললেন মুখ্যমন্ত্রী, আপ্লুত শ্রমিকরা

Date:

Share post:

কার্শিয়াং যাওয়ার আগেই জানিয়ে গিয়েছিলেন ৭ তারিখ তাঁর কোনও নির্দিষ্ট কর্মসূচি নেই। পারিবারিক একটি অনুষ্ঠান রয়েছে। তবে, বৃহস্পতিবার সকালেই পাহাড়ি পথে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তাঁদের সঙ্গে কথা বলে জেনে নেন সুবিধা-অসুবিধা। সেই সময় চা বাগানে (Tea Garden) পাতা তুলছিলেন চা শ্রমিকরা। সেই দেখে মুখ্যমন্ত্রী নিজেও ঢুকে যান চা বাগানে। তাঁদের মতই পোশাক পরে একেবারে মাথায় ঝুড়ি নিয়ে শুরু করেন দুটি পাতা একটি কুঁড়ি তুলতে। বেশ কিছুক্ষণ সেখানে চা শ্রমিকদের সঙ্গে হাতে হাত লাগিয়ে চা পাতা সংগ্রহ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ব্যবহারে আপ্লুত মকাইবাড়ি চা বাগান।

এরপরে চাবাগানে শীতবস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী।

তবে এই প্রথম নয়। এর আগেও বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে মিশে গিয়েছেন বাংলার ঘরের মেয়ে মমতা। হাতে হাত লাগিয়ে কখনও রাস্তার ধারে চায়ের দোকানে তৈরি করেছেন চা। তৈরি করেছেন খাবার। কখনও আবার ফুচকা বানিয়ে পাহাড়ি পথে খাইয়েছেন স্কুল ফেরত পড়ুয়াদের। পাহাড়ি রাস্তায় মহিলা সমবায়ে মোমো তৈরিতে একাধিকবার হাত লাগাতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। এবার একেবারে চা বাগানে ঢুকে চা পাতা তুললেন মমতা। এই কারণেই তৃণমূল তাঁকে বলে “বাংলার নিজের মেয়ে”।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...