Tuesday, June 23, 2026

খু*নের মামলায় তৎপর নয় পুলিশ! বিস্মিত বিচারপতি

Date:

Share post:

খুনের অভিযোগে এখনও দায়ের হয়নি এফআইআর। আদালতে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঘটনা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। খুনের আগে একাধিকবার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

ওই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ ঘটনার পরে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর পরিবারের তরফ থেকে IC, SDPO, SP এবং CBI এর কাছেও লিখিত অভিযোগ জানানো হয় বলে দাবি পরিবারের। যদিও কেউই কোন পদক্ষেপ করেনি বলে মামলায় দাবি। অন্যদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন SDPO, এমনটাই দাবি রাজ্যের। এই মামলায় আগামী সোমবার নির্দেশ দেবে আদালত।

আরও পড়ুন- এই ক্রিকেটারকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন ধোনি, কিন্তু কেন?

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...