Tuesday, June 9, 2026

অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল চন্দ্রশেখর রাও, সুস্থ হতে এখনও ৮ সপ্তাহ

Date:

Share post:

পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছিলেন তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদের যশোদা হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। যদিও পুরোপুরি সুস্থ হতে এখনও ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কেসিআরের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) শনিবার এক্স হ্যান্ডেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছে। তাদের পোস্টে লেখা হয়েছে, “যশোদার চিকিৎসকদের তত্ত্বাবধানে কেসিআরের কোমরে অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওঁর শরীর অস্ত্রোপচারে ভাল ভাবে সাড়া দিয়েছে। আপাতত সাধারণ শয্যায় এনে রাখা হয়েছে কেসিআরকে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও ছয় থেকে আট সপ্তাহ লাগবে।” পাশাপাশি বিআরএস নেতৃত্বের তরফে জানা যাচ্ছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কেসি রাওকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে পা পিছলে পড়ে যান কেসিআর। গুরুতর চোট লাগে তাঁর কোমরে। রাতেই তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই হল অস্ত্রোপচার। উদ্বেগ কাটিয়ে আপাতত স্থিতিশীল কেসি রাও।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...