Friday, April 3, 2026

ফের কলকাতায় নিম্নমুখী পারদ! নিম্নচাপ কাটতেই রাজ্যে ফিরল শীতের আমেজ

Date:

Share post:

নিম্নচাপের মেঘ কাটতেই ফের শীতের (Winter) আমেজ। শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক প্রান্তে রোদ ঝলমলে আকাশ। আর রোদ উঠতেই ফের বঙ্গে ফিরল শীত। শনিবার আলিপুর হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, এদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে আজই মহানগরে সবচেয়ে কম তাপমাত্রা। যদিও এখনও পারদ রয়েছে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে। কিন্তু আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে ফের বাড়বে তাপমাত্রা (Temperature)। তবে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, সাগরে ইতিমধ্যে নিম্নচাপ কেটে গেছে। আর সেকারণে সোমবার রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাব বাংলায় একেবারেই পড়বে না বলে সাফ জানিয়েছে আলিপুর। শনিবারের কুয়াশায় মোড়া ছিল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বেলা গড়াতেই দেখা মেলে রোদের। আর তার জেরেই নিম্নমুখী পারদ। এদিন হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে দার্জিলিঙে শনি ও রবিবার হাল্কা তুষারপাতের সম্ভাবনা থাকছে।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...