Monday, March 16, 2026

টি-২০ বিশ্বকাপে কি নেতৃত্বে রোহিতই, কী বললেন বোর্ড সচিব?

Date:

Share post:

সামনের বছরই টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি এখন দিয়ে শুরু করে দিয়েছে ভারতীয় দল। একদিনের বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। ওই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলে নেই রোহিত শর্মা। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যই। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। এখন প্রশ্ন হলো তবে টি-২০ বিশ্বকাপে দলকে কে নেতৃত্ব দেবেন? রোহিত কি টি-২০ বিশ্বকাপে নেই? এই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এবার এই নিয়েই মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। রোহিতের টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা রাখলেন বোর্ড সচিব।

মুম্বইয়ে সাংবাদিকদের এই নিয়ে বলেন,”রোহিত নেতৃত্বে থাকবে কি না, এটা নিয়ে একটু বেশি জল্পনা হচ্ছে। এখনই এটা নিশ্চিত করার কী আছে? জুনে টি-২০ বিশ্বকাপের আগে হাতে অনেক সময় রয়েছে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আইপিএল হবে।” আর বোর্ড সচিবের এই ইঙ্গিতের পরই অনেকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টি-২০ বিশ্বকাপের দল নিয়ে সিদ্ধান্ত হবে আইপিএলের পর।ক্রিকেটারদের পারফরম্যান্স গুরুত্ব দেওয়া হবে। তাই এখনই রোহিতকে অধিনায়কত্ব নিয়ে কোন মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন:ধোনিকে খোঁচা গম্ভীরের, বললেন, ‘২০১১ বিশ্বকাপে আসল নায়ককে ভুলে গিয়েছে’

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...