Thursday, February 19, 2026

আনন্দপুরকাণ্ডে নয়া মোড়! ধৃ.তকে লাগাতার জে.রা পুলিশের, ফাঁ.সাতেই কি ধ.র্ষণের অভিযোগ?

Date:

Share post:

আনন্দপুর (Anandapur) এবং নেতাজিনগর (Netaji Nagar) অপহরণ কাণ্ডের তদন্ত একযোগে যতই এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক হাড়হিম করা ঘটনা। প্রকাশ্যে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব। লালবাজার সূত্রে তেমনটাই খবর। এদিকে শুক্রবার রাতে গাড়িচালককেও (Driver) গ্রেফতার করেছে পুলিশ। রীতিমতো পরিকল্পনা করে ডেকে এনে মারধর করে যুবক ও তাঁর গাড়ির চালককে ঘরে আটকে রাখা হয়। ওই যুবকের গাড়ি নিয়ে বেরিয়ে সিনেমা দেখে ও শহর ঘুরে শেষে তাঁর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। আনন্দপুর ধর্ষণ-কাণ্ডের তদন্তে নেমে এমন তথ্য সামনে আসতেই কার্যত চোখ কপালে উঠেছে পুলিশকর্তাদের।

এদিকে কলকাতা পুলিশের (Kolkata Police) এক সূত্রের দাবি, ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি এই অপরাধের নেপথ্যে রয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অপহরণের একটি পাল্টা অভিযোগ হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। সেখানে ধর্ষণ-কাণ্ডে অভিযুক্তদেরই অপহরণ করা হয়েছে বলে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অপহরণ মামলার তদন্তে নেমে শনিবার শৌভিক দাস মাল ওরফে সানি নামে এক জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হলে তাঁর দশ দিনের পুলিশি হেফাজত হয়েছে। এদিকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নেতাজিনগরের অপহরণ-কাণ্ডের পাশাপাশি ধর্ষণ-রহস্যেরও একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।

লালবাজার সূত্রে খবর, অভিযুক্ত শৌভিক এবং তাঁর এক সঙ্গী যুবকের পরিকল্পনাতেই সিনেমার বিষয়ে কথা বলার অছিলায় বেহালার বাসিন্দা যুবককে গত সোমবার নেতাজিনগরে ডাকিয়ে আনা হয়। ওই যুবককে ফোন করেছিলেন শৌভিকই। তদন্তকারীরা জানিয়েছেন, শৌভিকের ফোন পেয়ে চালককে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে চলে যান যুবক। এরপর ওই যুবক এবং তাঁর চালককে মারধর করে নেতাজিনগরের একটি ফ্ল্যাটে আটকে রাখেন শৌভিক ও তাঁর সঙ্গী যুবক। দু’জনকে ঘরের ভিতরে হাত-পা বেঁধে আটকে রেখে ওই যুবকের গাড়ি নিয়ে বেরোন শৌভিকেরা। তাঁদের সঙ্গী হন ধর্ষণের অভিযোগকারিণীও। তদন্তে জানা গিয়েছে, অভিযোগকারিণী শৌভিকের বন্ধুর সঙ্গে ওই দিন সন্ধ্যায় গড়িয়াহাট সংলগ্ন একটি মলে সিনেমাও দেখেন। তার পরে শৌভিককে সঙ্গে নিয়ে তিন জন বেরোন। গাড়ি নিয়ে দীর্ঘ সময় ধরে আনন্দপুর থানা এলাকায় ঘুরে বেড়ান অভিযোগকারিণী। পুলিশের সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছে।

এসবের পরে ওই রাতে গাড়ির ভিতরে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী তরুণী। অভিযোগে নাম দেওয়া হয় নেতাজিনগরের ফ্ল্যাটে আটকে থাকা বেহালার বাসিন্দা যুবক এবং চালকের বিরুদ্ধে। এদিকে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, লকডাউনের আগে খাবারের হোম ডেলিভারির ব্যবসা ছিল শৌভিকের। বান্ধবীর মাধ্যমে বিক্রমের সঙ্গে তাঁর আলাপ। শৌভিককে নিজের একটা সিনেমার শ্যুটিং ইউনিটে কেটারিংয়ের টোপ দিয়েছিল বিক্রম। এমনকী তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কেটারিংয়ের বরাত বাবদ ১৫ লাখ টাকাও অগ্রিম পাঠানো হয়। কিছুদিনের মধেই অবশ্য মুম্বাই পুলিশের টিম হানা দেয় শৌভিকের কাছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পনা করেই বিষয়টি সাজিয়েছিলেন শৌভিকেরা। পুলিশের নজর ঘোরাতে এবং ধর্ষণের অভিযোগের প্রমাণ মজুত করতেই অপহৃতদের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিন জন। তদন্তে উঠে এসেছে, তাঁরা একাধিক বার গাড়ি পাল্টান। মোবাইলের একাধিক সিম ব্যবহারের প্রমাণও হাতে উঠে এসেছে পুলিশের।

 

 

 

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...