Tuesday, April 14, 2026

ইউরোপিয়ান ইউনিয়নকে কড়া বার্তা ইউক্রেনের

Date:

Share post:

ইউরোপিয়ান ইউনিয়নকে (European Union) কড়া বার্তা ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার (Dmytro Kuleba)। ইউক্রেনের অধিকার নিয়ে বলতে গিয়ে কুলেবার দাবি, সদস্যপদ নিয়ে আলোচনা সবথেকে বড় আলোচ্য বিষয় হওয়া উচিত। সেই আলোচনা না হলে তা কিভ এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য “ধ্বংসাত্মক” (devastating) হবে।

আগামী বৃহস্পতি ও শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি আলোচনায় বসছে, যেখানে ইউক্রেনের (Ukrajne) জন্য ৫০ বিলিয়ন ইউরো সাহায্য নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে বড় বাধা আমেরিকা, যাদের সাহায্যের বিষয়টি এখনও নিশ্চিৎ নয়। ইতিমধ্যেই ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskiy) আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

কিন্তু আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টির থেকেও ইউক্রেন বেশি গুরুত্ব দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আলোচনাসভায় সদস্যপদ নিয়ে আলোচনাকে। বিদেশমন্ত্রী কুলেবা এই বিষয়টিকে “মাদার অফ অল ডিসিশনস” বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন এই সিদ্ধান্ত না নেওয়া হলে কিভের ওপর কী ধ্বংসাত্মক প্রভাব পড়তে চলেছে, তা কল্পনা করতে ভয় পাচ্ছেন বলে দাবি করেন।

আরও পড়ুন- ৩৭০ ধারা প্রত্যাহার বৈধ: কাশ্মীর ইস্যুতে সুপ্রিম রায়ে ক্ষুব্ধ পাকিস্তান

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...