Monday, February 16, 2026

বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ নিয়োগ বে.আইনি, হাই কোর্টে জানাল ইউজিসি

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পাশাপাশি এবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ মামলাতেও এবার বিপাকে মানিক ভট্টাচার্য। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে তাঁর অধ্যক্ষ পদে নিয়োগ ‘বেআইনি’ ছিল বলে সোমবার আদালতে দাবি করল ইউজিসি। মানিক ভট্টাচার্য বাম আমলে নিয়োগ হয়েছিলেন ওই কলেজে।   ইউজিসির এই দাবির ফলে এবার বাম আমলের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন।

এদিন ইউজিসি স্পষ্ট জানিয়েছে, ১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল। ওই পদে বসার মতো তার কোনও যোগ্যতাই ছিল না! ইউজিসি একটি মামলায় হলফনামা দিয়ে জানাল  কলকাতা হাই কোর্টে।বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় এই হলফনামা দেয় ইউজিসি। ওই কলেজের অধ্যক্ষদের বেআইনি নিয়োগ সহ নানা অভিযোগে দায়ের মামলায় এই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

কয়েক মাস আগেই মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ পদের বৈধতা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। কিন্তু ওই পদে তিনি নিয়ম বহির্ভূত ভাবে নিযুক্ত হয়েছিলেন। ইউজিসির তরফে জানানো হয়, কলেজের অধ্যক্ষ হতে গেলে কোনও ব্যক্তিকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। পিএইচডি কিংবা সমগোত্রীয় কোনও যোগ্যতা থাকতে হয়।এছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়। এই সমস্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মানিক অধ্যক্ষ হয়েছিলেন বলে হলফনামায় জানিয়েছে ইউজিসি।

মামলাকারীদের আরও দাবি ছিল, যে কয়দিন তিনি অধ্যক্ষ পদে ছিলেন, সেই কদিনের বেতন তাঁর থেকে নিয়ে নেওয়া হোক।তথ্য বলছে, মানিক ভট্টাচার্যের পেশাদার জীবন শুরু হয় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসাবে।কলকাতার কাছে বিজয়গড়ের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। এরপর ১৯৯৮ সালে ৩১ জুলাই তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। এরপরেই তিনি যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। কিন্তু পিএইচডি ডিগ্রি ছাড়া এবং  অধ্যাপনার কোনও অভিজ্ঞতা ছাড়াই তিনি কী করে অধ্যক্ষ পদে বসলেন সেই নিয়েই প্রশ্ন উঠেছে।


spot_img

Related articles

অভির মনে শুধুই আইএএস! তৃতীয়বার বিয়ের পিঁড়িতে দাপুটে আমলা

প্রশাসনিক খাতায়-কলমে তিনি একজন তুখোড় আইএএস অফিসার (IAS Officer) হলেও, ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গিনী খুঁজে নেওয়ার ক্ষেত্রে তিনি যেন...

উদ্ধার হল না তথ্য! অজিত পাওয়ারের দুর্ঘটনগ্রস্ত বিমানের দগ্ধ ব্ল্যাক বক্সের প্রযুক্তিগত পরীক্ষার প্রয়োজন

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Ajit Pawar) মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছিল ভেঙে পড়া বিমানের ব্ল্যাকবক্স।...

শর্ট সার্কিট নয়! কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ড পরিকল্পিত!

শর্ট সার্কিট নয়, আগুন লাগানো হয়েছে কামরায়, প্রাথমিকভাবে তদন্তকারীরা এমনটাই মনে করছেন। কাটোয়া স্টেশনে (Katwa Station) ট্রেনের কামরায়...

স্বস্তি পেলেন রাজপাল, দিল্লি আদালতে জামিন অভিনেতার

দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট অভিনেতা রাজপাল যাদবের(Rajpal Yadav) অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর...