Sunday, March 29, 2026

প্র.য়াত ‘সিংঘম’ খ্যাত অভিনেতা রবীন্দ্র বের্দে, শোকাহ.ত বলিউড!

Date:

Share post:

মারণ রোগের সঙ্গে লড়াই করতে করতে শেষ রক্ষা হল না। ৭৮ বছর বয়সে প্রয়াত প্রবীণ মারাঠি অভিনেতা রবীন্দ্র বের্দে (Ravindra Berde)। গলায় ক্যানসার নিয়ে মুম্বই-এর বেসরকারি হাসপাতালে (Private Hospital in Mumbai) চিকিৎসা চলছিল তাঁর। দু’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু আচমকাই হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে প্রয়াত হলেন।

লক্ষ্মীকান্ত বের্দের ভাই হিসেবেও তাঁকে অনেকেই চেনেন। সিলভার স্ক্রিনের পাশাপাশি মঞ্চেও চুটিয়ে কাজ করেছেন। কঠিন রোগে আক্রান্ত হলেও কাজ থেকে কখনই ছুটি নেননি। নাটকের প্রতি অনুরাগ তাঁকে বারবার থিয়েটারের কাছে টেনে নিয়ে গেছে। ৩০০ এর বেশি মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। বলিউডে অনিল কাপুর অভিনীত ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ এবং অজয় দেবগন অভিনীত ‘সিংঘম’-এ (Singham) দেখা গিয়েছিল তাঁকে। বড় পর্দায় তাঁর সবচেয়ে আইকনিক চরিত্রগুলির মধ্যে একটি হল উড়ান, যেখানে তিনি একজন বাবার ভৈরব সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১১ সালে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকাহত বলিউড।

Related articles

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...