Wednesday, June 24, 2026

গাজা ইস্যুতে একঘরে ইজরায়েল! নেতানিয়াহুর অ.নড় মনোভাবে এবার বেসুরো আমেরিকা

Date:

Share post:

ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের (Hamas) সংঘর্ষের জেরে প্রতিমুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর এমন পরিস্থিতিতে যুদ্ধ বনধের দাবি জানিয়ে রাষ্ট্রসংঘে গাজায় (Gaza Strip) যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। তাতে ভারত সমর্থন জানালেও ঘোর আপত্তি জানিয়েছে আমেরিকা (America)। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কেন ইজরায়েলের থেকে ক্রমশ মুখ সরিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ছুটে গিয়েছিলেন ইজরায়েলে। এভাবে যুদ্ধ করা ঠিক নয় বলে নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) বারবার অনুরোধও জানিয়েছিলেন বাইডেন (Joe Biden)। এমনকি বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদেরও যুদ্ধ থামাতে অনুরোধ করেছিলেন। কিন্তু আচমকা কী এমন হল যে রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করল আমেরিকা?

জানা গিয়েছে, হামাসের হামলায় জেরে রীতিমতো রেগে আগুন ইজরায়েল। গাজায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ইজরায়েলি সেনা। শিশু-মহিলা থেকে শুরু করে কিশোর প্রবীণদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। এই নিয়ে ইজরায়েলকে বারবার হামলা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে ইজরায়েল নিজেদের সিদ্ধান্তে অনড়। কিছুতেই হামলা বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে গাজার বাসিন্দাদের চরম দুর্দশার কথা ভেবে হস্তক্ষেপ করে রাষ্ট্রসংঘ। মঙ্গলবার রাষ্ট্রসংঘ একটি প্রস্তাব পেশ করে সাধারণ সভায় প্রস্তাব রাখে ইজরায়েলের সঙ্গে হামাসদের যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং নিঃশর্তে বন্দিদের মুক্তি দিতে হবে। সাধারণ সভায় সেই প্রস্তাবের উপরে ভোটাভুটি নেওয়া হয়। সেই ভোটাভুটিতে ভারত পক্ষে ভোট দিলেও আমেরিকা সহ ১০টি দেশ বিরুদ্ধে ভোট দেয়। আর ভোট দান থেকে বিরত থাকে ২৩টি দেশ। আর আমেরিকার এই আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বাইডেন সরকার চাইছেন গাজায় হত্যালীলা চলুক?

যদিও বাইডেন মঙ্গলবারই বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে জানিয়েছিলেন, গাজায় যেভাবে নির্বিচারে বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল, তাতে আন্তর্জাতিক মহলে সমর্থন খোয়ানোর দিকে এগোচ্ছে তারা। শুধু তাই নয়, প্যালেস্টাইন নিয়ে অবিলম্বে অবস্থান পাল্টানো উচিত নেতানিয়াহুর। যদিও নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ পরবর্তী সময়ে গাজায় শাসনকার্য চালানো নিয়েই মতভেদ দেখা দিয়েছে।

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...