Thursday, April 9, 2026

এটাই তাদের শেষ বছর! হামাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে হু.ঙ্কার ইজরায়েলের

Date:

Share post:

টানা ৭০ দিন ধরে চলছে হামাস বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ। গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। পাল্টা দিচ্ছে হামাসও। এর মাঝেই হামাসের প্রতিষ্ঠা দিবসে বিশেষ কেকের ছবি পোস্ট করে ফের হুমকি দিল ইজরায়েল।

সবুজ রঙের উপর একটি সাদা রেখায় কেকের ছবি এঁকে তার উপরে তিনটি মিসাইলেই ছবি রাখা হয়। ছবির উপরে লেখা হয় “আজ থেকে ৩৬ বছর আগে হামাস প্রতিষ্ঠিত হয়েছিল। আর তার নীচে সাদা কালিতেই লেখা হয়, “এটাই যেন শেষ জন্মদিন হয়।” অর্থাৎ শুভেচ্ছার মোড়কে আরও একবার হামাসকে চিরতরে মুছে ফেলার বার্তা দিল ইজরায়েল।

উল্লেখ্য, ৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে (Hamas)  ধ্বংস করে দেওয়ার পণ নিয়েছে ইজরায়েল (Israel)। গাজার দক্ষিণে ক্রমশ আক্রমণের মাত্রা বৃদ্ধি করে চলেছে ইজরায়েল। আমেরিকা বাদে কমবেশি সব দেশই মানবিকতার খাতিরে সেখানে দ্রুত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। যদিও সেই প্রস্তাবে কর্ণপাত করতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী। বরং যুদ্ধের শেষ না দেখা অবধি ইজরায়েলের সেনা থামবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আরও পড়ুন- ‘শুভেন্দু ঝাঁ.প দিলে কোন পরিচয় সামনে আসত? এবার পাল্টা প্রশ্ন কুণালের

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...