Monday, April 13, 2026

ডিসেম্বরেও ডে.ঙ্গি দা.পট, বারাসাতের হাসপাতালে মৃ.ত ২১ বছরের ডাক্তারি পড়ুয়া! 

Date:

Share post:

ডেঙ্গি (Dengue)নিয়ে উদ্বেগ কমছে না। ডিসেম্বরের কনকনে শীতেও এই রোগের দাপট চিন্তায় রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এবার মৃত্যু হল চিকিৎসক পড়ুয়ার। ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাস (Prithwiraj Das) বারাসতের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি (Dengue ) শক সিনড্রোমে মারা যান বলেই খবর।

সাধারণত বর্ষায় ডেঙ্গির দাপট বাড়লেও শীতে তা আস্তে আস্তে কমে যায়। কিন্তু এবছর ব্যতিক্রমী ছবি ধরা পড়ছে। বিশেষ করে এই ছাত্রের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদের। গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে এবার। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও আতঙ্ক বাড়িয়েছে এই রোগ। গত মাসেও বর্ধমানে এক মহিলার মৃত্যুর খবর এসেছিল। ডিসেম্বরেও আশঙ্কা পিছু ছাড়ছে না।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...