Tuesday, March 24, 2026

সরানো হলো রোহিতকে, মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক

Date:

Share post:

নেতৃত্বে বদল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর জায়গায় দলের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। এদিন এমনটাই জানান হল মুম্বইয়ের তরফ থেকে।

এই নিয়ে এদিন মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেন, “এটাই মুম্বইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বার বার মুম্বইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।”

তিনি আরও বলেন,” হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।”

যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি রোহিত-হার্দিক দু’জনই।

আরও পড়ুন:আগামিকাল লাল-হলুদের সামনে মুম্বই সিটি এফসি, স্টুয়ার্টকে নিয়েই চিন্তা কুয়াদ্রাতের

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...