Thursday, April 9, 2026

সংসদে হা.মলার তথ্য লোপা.ট করতে মোবাইল পুড়ি.য়েছিল ললিত

Date:

Share post:

রীতিমত রেইকি করা হয়েছিল। হামলার দিন প্রতিটি পদক্ষেপ নিজেদের মধ্যে যোগাযোগ রেখে নিপুনভাবে করতে চেয়েছিল লোকসভায় হামলা (Parliament security breach) চালানো পাঁচ হামলাকারী। তবে গোটা পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাওয়ার পর ধরা পড়লে যাতে কোনও তথ্য পুলিশের হাতে না পৌঁছায় তার জন্যও ছিল পরিকল্পনা! তথ্য লোপাট করতে মোবাইল ফোন (mobile phone) পুড়িয়ে দেওয়া হয় বলে দাবি হামলার অন্যতম অভিযুক্ত ললিত ঝার, জানিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মসমর্পণ (surrender) করেন অন্যতম অভিযুক্ত ললিত ঝা (Lalit Jha)। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে হামলার সময় ললিত সংসদ ভবন চত্বরেই ছিল। সে-ই গোটা ঘটনার ভিডিও করে। তারপর সেই ভিডিও তাঁর কলকাতার বন্ধু নীলাক্ষ আইচকে পাঠায়, বেশি করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য। পাশাপাশি, সংসদে হামলা চালানো মনোরঞ্জন, সাগর, বাইরে থাকা নীলম, আমলের মোবাইল ফোনও সে পুড়িয়ে দেয়, এমনটাই জানিয়েছে ললিত। মূলত তথ্য লোপাটেই এই পদক্ষেপ বলে পুলিশ জানিয়েছে।

তবে ললিতের এই দাবি কতটা সত্যি তা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ। শুক্রবার এই রকম ধোঁয়াশায় থাকা আরও প্রশ্নের উত্তর খুঁজতে পাতিয়ালা হাউস কোর্টে ললিতকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় দিল্লি পুলিশের স্পেশাল সেল।

আরও পড়ুন- আনন্দপুর ধর্ষ.ণ-অপহ.রণ মামলার জট খুলতে এবার সিট গঠন কলকাতা পুলিশের

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...