Friday, April 3, 2026

কবে মাঠে ফিরবেন পন্থ? এলো বড় আপডেট

Date:

Share post:

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। জানা যাচ্ছিল ২০২৪ আইপিএল-এ ফিরতে পারেন ভারতীয় উইকেটরক্ষক ব‍্যাটার। আর এবার পন্থকে নিয়ে বড় আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর পন্থকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই। জানা যাচ্ছে, পন্থকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই। তিনি ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটে ফেরার জন্য তৈরি হয়ে গেলেও বোর্ড চায় না শুরুতেই ক্রিকেটের বৃহত্তম ফরম্যাটে পন্থকে নামিয়ে দিতে। বরং ছোট ফরম্যাটে খেলিয়ে পন্থকে ফেরানো হতে পারে বলেই সূত্রের খবর।

এই নিয়ে এনসিএ-র এক সূত্র এক সংবাদমাধ্যমে বলেন, “পন্থ যদি ইংল্যান্ড সিরিজের আগেই সুস্থ হয়ে যায় তা হলে অবাক হবেন না। কিন্তু সুস্থ হলেও এনসি চাইছে ছোট ফর্ম‍্যাটে খেলিয়ে ওকে ক্রিকেটে ফেরাতে। ঠিক যে ভাবে যশপ্রীত বুমরাহর ক্ষেত্রে করা হয়েছিল। আগে ও টি-২০ খেলেছিল। তারপরে ৫০ ওভারের ম্যাচ। এবার টেস্ট খেলবে। যে ভাবে হার্দিক পান্ডিয়া এবং বুমরাহকে সুস্থ করা হয়েছে, সেভাবেই পন্থের ক্ষেত্রে এগোনো হবে। আপাতত বলা যায়, আইপিএলে পন্থের ফেরার সম্ভাবনা প্রবল।”

কীভাবে সুস্থ হচ্ছেন পন্থ? তারও একটা ইঙ্গিত দিয়েছেন ওই সূত্র। এই নিয়ে তিনি বলেন, “যা ভাবা হয়েছিল তার থেকেও দ্রুত সেরে উঠছে পন্থ। হাঁটু এবং গোড়ালি নিয়ে বেশি চিন্তা ছিল। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং অস্ত্রোপচারের পর হাঁটু সারানো বেশ কঠিন। কিন্তু দুটোই দারুণ ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। পরের সপ্তাহ থেকেই পুরোদমে দৌড়তে শুরু করবে পন্থ।”

আরও পড়ুন:মুম্বইয়ের থেকে যোগ‍্য সম্মান পাননি রোহিত, রোহিতকে নেতৃত্ব থেকেই সরাতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন কোচ

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...