Friday, June 26, 2026

শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধ.র্ষণের অভিযোগ! মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের অভিনেত্রীর

Date:

Share post:

জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! মুম্বইয়ের বিকেসি থানায় এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তিনি পেশায় অভিনেত্রী।অভিযোগকারিণীর দাবি, প্রথমে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ। এরপর তিনি আদালতে যান। আদালতের নির্দেশেই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় সজ্জন জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগ ২০২১ সালে দুবাইয়ে আইপিএলের ম্যাচ দেখতে গিয়ে সজ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরে সম্পর্ক অনেক দূরে গড়িয়ে যায়। জিন্দাল (Sajjan Jindal) নাকি প্রতিশ্রুতিও দেন তাঁকে বিয়ে করার। এর পরই ২০২২ সালের ২৪ জানুয়ারি নিজের পেন্টহাউসে তাঁকে যৌন হেনস্থা করেন জিন্দাল। তাঁর আরও দাবি, ওই ঘটনার পরেও তিনি শিল্পপতির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সজ্জন যোগাযোগ বন্ধ করে দেন। নম্বরও ব্লক করে দেন।

আরও পড়ুন- কেন দিলেন পাস? পুলিশি জেরার মুখে বিজেপি সাংসদ, নীরব বিজেপি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...