Sunday, April 5, 2026

প্রথম একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারালো টিম ইন্ডিয়া

Date:

Share post:

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নেমছিল কে এল রাহুলের দল। সেই ম‍্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারায় ভারতীয় দল। এদিন ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ভারতের হয়ে ব‍্যাট হাতে অর্ধশতরান শ্রেয়স আইয়ার এবং সাই সুর্ধারসনের। বল হাতে একাই পাঁচ উইকেট অর্শদীপ সিং-এর। চার উইকেট আভেশ খানের। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল কে এল রাহুলের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৬ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকাদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আনডেলি। ২৮ রান করেন জর্জি। ভারতের হয়ে একাই পাঁচ উইকেট অর্শদীপ সিং-এর। চার উইকেট আভেশ খানের। একটি উইকেট নেন কুলদীপ যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে শ্রেয়স-সাইয়ের ব‍্যাটিং-এ ভর করে জয় তুলে নেয় ভারতীয় দল। ৫৫ রানে অপরাজিত সাই। ৫২ রান করেন শ্রেয়স। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ রুতুরাজ গায়কোওয়াড। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মাল্ডর এবং আনডেলি।

আরও পড়ুন:ব‍্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঈশান কিষাণ, জানালো বিসিসিআই

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...