Wednesday, April 1, 2026

ফের যোগীরাজ্যে বড়সড় দু.র্ঘটনা! বেপরোয়া ট্রাকের চাকায় পি.ষ্ট হয়ে মৃ.ত ৪, এলাকায় চা.ঞ্চল্য

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনার সাক্ষী যোগীরাজ্য (Yogi State) উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ঘটনার জেরে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। উত্তর প্রদেশের এটাওয়াহর ঘটনা। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের পাশের একটি ধাবায় রাতের খাবার খাচ্ছিলেন অনেকে। সেইসময় আচমকাই ধাবার দেওয়াল ভেঙে ঢুকে পড়ল বিশাল একটি ট্রাক (Truck)। খাবারের থালা থেকে হাত ওঠানোর সুযোগটুকুও পাননি কেউ। মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। দুর্ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। তবে পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক মত্ত অবস্থায় ছিল। তাকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেছেন। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ওই ধাবায় খাওয়াদাওয়া সারছিলেন অনেকে। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

তবে ট্রাকটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট রয়েছে। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে সার্ভিস রোডে নেমে যায় ট্রাকটি। সেই সার্ভিস রোডের পাশেই ছিল ধাবা। এরপরই দ্রুত বেগে ধাবার দেওয়ালে ধাক্কা মারে সেটি। তবে এদিন দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ সরাতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। পরে আহতদের উদ্ধার করে পুলিশ।

 

 

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...