Sunday, April 5, 2026

সুপার কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান

Date:

Share post:

হয়ে গেলো ২০২৪ সুপার কাপের ড্র। সোমবার এআইএফএফের তরফে সুপার কাপের যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। ফলে গ্রুপ পর্বেই হচ্ছে মহা ডার্বি। যদিও আইএসএলের প্রথম পর্বের ডার্বি স্থগিত করে দেওয়া হয়েছে। তার নতুন দিন এখনও পযর্ন্ত ঘোষণা করা হয়নি।

সুপার কাপ নিয়ে এআইএফএফের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, “গতবার এপ্রিলে সুপার কাপ খেলতে গিয়ে ক্লাবগুলো সমস্যায় পড়েছিল। এবার প্রথম একাদশে ছ’জন বিদেশি খেলতে পারবে। আশা করি ক্লাবগুলো এতে সমস্যায় পড়বে না। বিজয়ী দল মহাদেশীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে।”

এদিন এআইএফএফ-এর তরফ থেকে সুপার কাপের যে সূচি প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুপার খেলবে খেলবে মোট ১২টি দল। আইএসএলের প্রতিটি দলই খেলবে সুপার কাপে। আর আই লিগের চারটি দল খেলবে। প্রতিটি গ্রুপে তিনটি করে আইএসএলের দল এবং একটি করে আই লিগের দল থাকছে। ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। পুরো প্রতিযোগিতায় হবে ভুবনেশ্বরে। আই লিগে খেলা পাঁচটি দল এখনও পর্যন্ত সুপার কাপে খেলার কথা জানিয়েছে। তারা হল গোকুলম কেরালা, শ্রীনিধি ডেকান, শিলং লাজং, ইন্টার কাশী এবং রাজস্থান ইউনাইটেড। ২৪ ডিসেম্বরের পর আইলিগের এই দলগুলির মধ্যে পয়েন্ট তালিকায় প্রথম তিনে যে দলগুলি থাকবে তারা সরাসরি সুপার কাপে যাবে। পরের দুটি দলের মধ্যে ৯ জানুয়ারি একটি প্লে-অফ খেলা হবে। যে জিতবে সে যোগ্যতা অর্জন করবে।

একনজরে কোন গ্রুপে কোন দল:

গ্রুপ ‘এ’- মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল এফসি, হায়দরাবাদ এফসি, আই লিগ ১

গ্রুপ ‘বি’- কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, আই লিগ ২

গ্রুপ ‘সি’- মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ান এফসি, পাঞ্জাব এফসি, আই লিগ ৩

গ্রুপ ‘ডি’- এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, আই লিগ ৪

আরও পড়ুন:বাংলাদেশের নির্বাচনের আগে উ.দ্ধার মুঙ্গেরি ‘পেন পি.স্তল’

 

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...