Saturday, April 4, 2026

ইডেন গার্ডেন্সে CAB কর্মীর ছেলের ঝু.লন্ত দে.হ উদ্ধার, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ক্রিকেটের নন্দনকাননে বড়সড় দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার ইডেন গার্ডন্সের (Eden Gardens) গ্যালারিতে (Gallery) উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। এদিন সকালে ইডেন গার্ডন্সের কে ব্লক থেকে ওই যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর ইডেনের এক কর্মী সকাল সাড়ে ৭টা নাগাদ খবর দেয় পুলিশকে। পরে ময়দান থানার পুলিশ (Maidan Police) ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। ওই যুবক ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। বাবা গণেশ চন্দ্র বারিক ইডেনেই গ্রাউন্ড স্টাফের কাজ করেন। তবে ওই যুবক আত্মহত্যা করল নাকি তাঁকে খুন করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিএবি (CAB) সূত্রে খবর, মৃত যুবকের বাবা এবং কাকা তাদের কর্মী। তাঁদের সঙ্গেই ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন মৃত যুবক। তবে ওড়িশার ভদ্রকের বাসিন্দা ওই যুবক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিবার তাদের জানিয়েছে যে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ভুগছিলেন মানসিক অবসাদে। আর তাঁর জেরেই এমন সিদ্ধান্ত কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে ময়দান থানার পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তাঁদের কাছে ফোন আসে। জানানো হয়, ইডেনের গ্যালারির কে ব্লকে এক যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। এদিকে কয়েকদিন ধরে যুবকের খোঁজ না মেলায় পরিবারের তরফে রবিবারই ময়দান থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সোমবারই উদ্ধার হয় ওই যুবকের দেহ।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...