Monday, April 6, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের পিছনে বোলারদের কৃতিত্ব দিলেন রাহুল

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন ভারত অধিনায়ক কে এল রাহুল। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট নেন অর্শদীপ সিং। ৪ উইকেট নেন আবেশ খান। এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক কে এল রাহুল।

ম‍্যাচ শেষে রাহুল বলেন,” আমি খুব খুশি। জয় দিয়ে সিরিজ শুরু করতে পারাটা অত্যন্ত আনন্দের। আমরা যে ধরনের জয়ের আশা করেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা একটা জয় পেয়েছি। আমাদের পরিকল্পনা ছিল ম্যাচে যতটা সম্ভব স্পিনারদেরকে আনা যায়। আমাদের প্রত্যেকটা ছেলে খুব ভালো খেলেছে।”

এরপর রাহুল আরও বলেন,” প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে। বল প্রথমদিকে খুব বেশি সুইং করেছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলা হচ্ছে। যে কোন একটি ফর্ম্যাটকে যে কোন ক্রিকেটারের প্রধানত লক্ষ্য দেওয়া উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে টেস্ট এবং টি-২০ ফর্ম্যাটকে সবাই গুরুত্ব দিচ্ছি। প্রত্যেকেই পারফরম্যান্স করছে। দেশের হয়ে ভালো খেলতে চাইছে। তাদের সবার জন্য এটা খুব ভালো সুযোগ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...