Monday, March 23, 2026

Today’s market price: আজকের বাজার দর

Date:

Share post:

শহর কলকাতার জন্য সপ্তাহের শুরুতে সুখবর। ঠাণ্ডা পড়তেই বাজারে দাম কমেছে একাধিক জিনিসের। বিশেষ করে কয়েকটা সবজি মিলছে কম দামে। যদিও মাছের বাজারে দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

সোমবার সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যা রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। যদিও চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ২৮ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৪০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।

যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। টমেটোর দাম ৪০ টাকার নিচে নামতে এখনও প্রায় এক মাস আমজনতাকে অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

সোমবারে মাছের বাজারেও দাম চড়া। রবিবার মাছের বাজারে পা ফেলার জায়গা না থাকলেও, সোমবার সেই অবস্থা নয়। মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।
বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।
ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

সোমবার বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...