Saturday, April 4, 2026

চাকরির প্রলোভন দিয়ে অপহ.রণ! অবশেষে ভিনরাজ্য থেকে গ্রে.ফতার মাস্টার-মাইন্ড

Date:

Share post:

বিমানবন্দর অপহরণ কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত। ২০২২ সালে হরিয়ানার এক বাসিন্দা অভিযোগ করেন তাঁর ছেলেকে কলকাতা বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। তদন্ত নেমে ওই ব্যক্তির ছেলের সঙ্গে আরও ৯ জনকে নিউটাউন থেকে উদ্ধার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পরে এই ঘটনার সঙ্গে যুক্ত ১১জনকে গ্রেফতার করা হয়। তবে অনেক তল্লাশি করেও মূল পাণ্ডার হদিশ পাচ্ছিল না পুলিশ। গোটা দেশে জাল বিছিয়ে রেখেছিলেন তদন্তকারীরা। অবশেষে সাফল্য। এবার মূলচক্রীকে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনএসসিবিআই থানার পুলিশ। ধৃতের নাম প্রবীন কুমার। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রবীন হরিয়ানার গ্যাংস্টার মনোজ বাবার ডানহাত।

ধৃতকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে আসা হয়েছে। বারাকপুর আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪এ, ৩৬৫, ৪২০, ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্নপ্রান্তের যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এই চক্র। এর পর নকল বোর্ডিং পাস দিয়ে তাঁদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করত। বিমানবন্দরে সেই নকল বোর্ডিং পাস ধরা পড়লে ওই যুবকদের নিয়ে বন্দি করে রাখা হতো নিউটাউনে। সেখান থেকে ওই যুবকদের বাড়িতে ফোন করে টাকার দাবি করা হতো।

আরও পড়ুন- প্যালেস্টাইনের সমর্থনকারী ‘হুথি’কে রুখতে ১০ দেশের জোট গঠন আমেরিকার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...