Saturday, April 4, 2026

ISI-এর নিরাপত্তায় পাকিস্তানেই ঘাঁটি মুম্বই হামলার মাস্টারমাইন্ড টাইগার মেমনের

Date:

Share post:

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড টাইগার মেমন বহাল তবিয়তে রয়েছে পাকিস্তানের মাটিতেই। ভারতের শত্রুকে শুধু আশ্রয়ই নয়, ভিভিআইপি নিরাপত্তাও দেওয়া হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর তরফে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যেখানে দাবি করা হয়েছে, করাচিতে পাক সেনাবাহিনীর ডিফেন্স হাউজিং অথরিটির অধীনে তৈরি বিলাসবহুল বাংলোই ঠিকানা মোস্ট ওয়ান্টেড জঙ্গি টাইগার মেমনের। যে বাংলোয় পাক সরকারের তরফে বরাদ্দ করা হয় পাকিস্তানের উচ্চপদস্ত সেনা আধিকারিকদের জন্য।

নিজেদের মাটিতে টাইগার মেমনের অস্তিত্ব বারবার অস্বীকার করে গিয়েছে পাকিস্তান। তবে এনআইএ’র তরফে সরকারি নথিতে ২ টি ঠিকানা দেওয়া হয়েছে যার একটি হল, HOUSE NO- 34A, STREET-29, PHASE-V,DHA KARANCHI, PAKISTAN. যা পাক সেনার তৈরি এক বিলাসবহুল বাংলো। শুধু তাই নয়, মুম্বই হামলার প্রধান চক্রী দাউদ ইব্রাহিমের বাংলোর কাছেই অবস্থিত টাইগারের এই বাংলো। সংবাদমাধ্যমে এই বাংলোর যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বাংলোর চারপাশে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তায় রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। চারপাশে রয়েছে অজস্র সিসিটিভি ক্যামেরা। এনআইএ’র তরফে টাইগারের দ্বিতীয় যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি HOUSE NO- 1/A2, GOLF COURSE ROAD-1, PHASE IV,DHA,KARACHI PAKISTAN. এখানে টাইগারের নিজস্ব একটি অফিসও রয়েছে। অত্যন্ত কড়া নিরাপত্তার বেষ্ঠনিতে মাঝে মধ্যে এই অফিসে যায় টাইগার। যেখানে দাউদের মাদক সহ অন্যান্য অবৈধ কারবার সামাল দেয় এই জঙ্গি। আর এই গোটা এলাকা সিসিটিভির নজরদারিতে। এখানে টাইগারের সঙ্গে সাক্ষাৎ করতে আসে আইএসআই-এর শীর্ষ কর্তারা। মাঝে মধ্যে দাউদ সহ অন্যান্য জঙ্গিনেতাদের সঙ্গে বৈঠকও বসে এখানে।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আরব সাগরের তীর। চারিদিকে আর্তনাদ, হাহাকার এক লহমায় বদলে গিয়েছিল বাণিজ্য নগরীর চিত্র। ভারতের মাটিতে সবথেকে নৃশংস ও জঘন্য এক জঙ্গি হামলা ছিল এটি। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আর এই ভয়ঙ্কর হামলার নেপথ্যে ছিল দাউদ ইব্রাহিম। তার অন্যতম সহযোগী ছিল এই টাইগার মেমন। পাকিস্তানের সহযোগিতায় মুম্বইয়ে এই ধারবাহিক বিস্ফোরণের ৩০ বছর পর এবার প্রকাশ্যে এল পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা টাইগার মেমনের বাংলো।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...