Friday, June 26, 2026

একনায়কতন্ত্রের পথে আরও একধাপ! বিরোধী শূন্য লোকসভায় পাশ ‘নির্বাচন কমিশনার বিল’

Date:

Share post:

মোদি সরকারের একনায়কতন্ত্রের পথে আরও একধাপ। বিরোধী শূন্য লোকসভায় কোনও আলোচনা ছাড়াই একপেশে ভাবে পাশ হয়ে গেল নির্বাচন কমিশনার নিযুক্তি বিল ২০২৩। শুরু থেকেই এই বিলের বিরোধিতায় সরব ছিল বিরোধীরা। কারণ বিরোধীদের আশঙ্কা এই বিল পাশ হলে নিজেদের পছন্দের কাউকে নির্বাচন কমিশনারের পদে বসাবে শাসকদল। যার ফলে বিঘ্নিত হবে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া।

চলতি মাসের শুরুতে রাজ্যসভায় পাস হয়ে গিয়েছিল ‘নির্বাচন কমিশনার বিলটি। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাজ্যসভায় মোদি সরকার এই বিল পাশ করায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। তিন জন নির্বাচন কমিশনার নিযুক্তির বিল এবার পাস হয়ে গেল লোকসভাতেও। এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের পালা। স্বাক্ষর করলেই এবার সেটি গৃহীত হবে আইন বলে। নয়া বিল অনুযায়ী কমিশনার নিয়োগে সিলেকশন কমিটির তিনজনের মধ্যে দুজনই সরকার পক্ষের, তাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা থাকবে শাসকদলের হাতেই। বিরোধীদের অভিযোগ, বিশেষ উদ্দেশ্য নিয়ে লোকসভা ভোটের আগে এই বেআইনি বিল পাস করা হয়েছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই উদ্যোগ বলে অভিযোগ বিরোধীদের।

উল্লেখ্য, এত দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে তিন সদস্য থাকতেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থাকতেন। তাঁরাই নির্বাচন কমিশনার নিয়োগ করতেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নয়া বিলে তিন সদস্যের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনার নিয়োগের রাশ পুরোপুরি থাকবে মোদি সরকারের হাতে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...