Saturday, April 4, 2026

মাহিকে আরসিবিতে খেলার প্রস্তাব, প্রস্তাব শুনে কী বললেন সিএসকে অধিনায়ক?

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনি পেলেন আরসিবিতে খেলার প্রস্তাব। শুনে চমকে গেলেন? হ‍্যাঁ ঠিকই শুনছেন। মাহিকে বিরাট কোহলিদের দলে খেলার প্রস্তাব দিলেন এক সমর্থক। যার উত্তর খুব সুন্দরও দিয়েছেন সিএসকে অধিনায়ক। জানিয়েছেন, আরসিবি খুব ভাল দল। কিন্তু তিনি যদি সেখানে চলে যান বা সমর্থন করেন, তা হলে চেন্নাইয়ের সমর্থকেরা কষ্ট পাবেন।

আসলে একটি অনুষ্ঠানে ধোনিকে এই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক। তিনি বলেন মাহিকে বলেন, “স্যর, এবার আপনি আরসিবিতে চলে আসুন। আমাদের আইপিএল জেতান। নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন। সেটা করলেও আমাদের ক্রিকেটারেরা অনেক আত্মবিশ্বাস পাবে। এর উত্তরে হাসি মুখে ধোনি বলেন, আমি সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার বেশি কিছু করতে পারব না। কারণ, আমি যদি অন্য দলকে সমর্থন করি, তা হলে আমাদের দলের সমর্থকেরা কী ভাববে? ওরা কষ্ট পাবে। সেটা হতে দিতে পারি না।”

এরপরই ধোনি বলেন,”আরসিবি খুব ভাল দল। কিন্তু এটাই ক্রিকেট। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। অনেক সময় কিছু ক্রিকেটার চোট পায়। তাতে দল তৈরি করতে সমস্যা হয়। আমার দলেরই এখন অনেক সমস্যা আছে। তারপরে অন্য দলের দিকে মন দেওয়ার সময় নেই।”

আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ই লক্ষ‍্য রাহুলদের

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...