Monday, April 6, 2026

নয়া ইলেকশন কমিশনার নিয়োগ পদ্ধতিতে ব্যাহত হবে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া: নরিম্যান

Date:

Share post:

কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ফের সরব সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি রহিনটন নরিম্যান। এবার তাঁর লক্ষ্য কেন্দ্রের নতুন প্রণয়ন করা নির্বাচন বিধি ও মুখ্য নির্বাচন আধিকারিক (Chief Election Commissioner) নিয়োগের পদ্ধতি। প্রাক্তন বিচারপতির দাবি যে পদ্ধতি বেছে নেওয়া হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োগের তাতে স্বচ্ছ ও স্বাধীন নির্বাচন প্রক্রিয়া ‘কাল্পনিক কাহিনী’ (chimera) থেকে যাবে।

এর আগেও ৩৭০ ধারা (Article 370) বাতিল হওয়ার সময় সরব হয়েছিলেন সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি নরিম্যান। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সদ্য রাজ্যসভায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের বিল পাশ হয়েছে। বিল অনুসারে রাষ্ট্রপতি (President of India) মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন তিনজনের সুপারিশ অনুসারে। সুপারিশ করতে পারবেন যে তিনজন তাঁরা হলেন – প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং মন্ত্রীসভার এক মন্ত্রী যাঁকে প্রধানমন্ত্রী নির্ণয় করবেন। সেই বিলেরই সমালোচনা করেন প্রাক্তন বিচারপতি।

নরিম্যানের দাবি, এই পদ্ধতিতে নির্বাচন কমিশনার নিয়োগ হলে সুপারিশ করার ক্ষমতা থাকছে সরকার পক্ষের দুজনের হাতে এবং বিরোধীদের একজনের। এতেই হিসাব 2:1 হচ্ছে। সেখানেই নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...