Tuesday, June 9, 2026

জাতীয় সঙ্গীত অ.বমাননা মামলায় এখনই কোনও প.দক্ষেপ নয়, নির্দেশ আদালতের

Date:

Share post:

জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যে ওই বিধায়কদের কোনও নোটিশ দিয়ে ডাকতে পারবে না তদন্তকারীরা। একই ইস্যুতে দায়ের করা অন্য মামলার সঙ্গেই আগামী ১০ জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

মামলাকারীদের আইনজীবী দাবি করেন, তদন্ত স্থগিত করা হোক। রাজ্যের আইনজীবীর বক্তব্য, যেহেতু এই ইস্যুতে দায়ের করা আগের মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে। সেই শুনানি এখনও না হওয়ায় এই মামলা আপাতত শোনা থেকে বিরত থাকুক আদালত। যদিও আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চললেও এই সময়ের মধ্যে বিধায়কদের ডাকা বা তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না।

সম্প্রতি বিধানসভায় বাবা সাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা বিক্ষোভ করছিলেন শাসকদলের বিধায়করা। অভিযোগ, শাসকদলের বিধায়করা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সেখানে কাঁসর, ঘণ্টা বাজিয়ে বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি জাতীয় সঙ্গীতকে অবমাননা করেন বিজেপি বিধায়করা। ওই ঘটনায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ ১১ জন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় তৃণমূল। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর তিনটি এফআইআর দায়ের হয়। যার মধ্যে বর্তমানে হাইকোর্টে দুটি মামলা চলছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...