Monday, April 6, 2026

জামিন পেলেন ইমরান, পাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি?

Date:

Share post:

নির্বাচনের আগেই স্বস্তি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ধাক্কা খাওয়ার পর শুক্রবার ইমরানের জামিন মঞ্চুর করল পাক সুপ্রিম কোর্ট। ইমরান খানের সঙ্গে জামিন পেয়েছেন পিটিআই দলের আরেক নেতা শাহ মেহমুদ কুরেশিও। পাকভূমে সাধারণ নির্বাচনের আগে ইমরানের এই জামিনকে বড় জয় হিসেবে দেখছে তাঁর দল পিটিআই।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সাইফার মামলায় জেলবন্দি ইমরান খান ও তাঁর সঙ্গে শাহ মেহমুদ কুরেশির জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে সাইফার মামলায় জামিন পেলেও তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। ফলে সাইফার মামলায় ইমরান খান সুপ্রিম কোর্টে জামিন পেলেও তিনি এখনই জেল থেকে মুক্তি পাবেন কি না তা এখনই স্পষ্ট নয়। ফলে পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি লড়াই করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পিটিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান। দলের তরফে জানানো হয়েছিল, জেল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যদিও বৃহস্পতিবার ইমরানের তরফে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এবার সুপ্রিমকোর্টে জামিন মেলায় ইমরানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশার আলো দেখছে তার দল।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...