Saturday, March 14, 2026

আর্থিক কর্মকাণ্ডে দেশের সেরা কলকাতা! দৌড়ে অনেক পিছিয়ে দিল্লি-মুম্বাই

Date:

Share post:

আর্থিক কর্মকাণ্ডের নিরিখে এবার দেশের মধ্যে সেরা শহরের তকমা পেল কলকাতা (Kolkata)। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে দেশের মধ্যে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা। তবে কলকাতা পিছনে ফেলে দিয়েছে মুম্বাই (Mumbai), হায়দরাবাদ (Hyderabad), ও দিল্লির (Delhi) মতো শহরকেও।

উল্লেখ্য, কলকাতা এবং বাংলাকে ঘিরে পূর্ব ভারতের আর্থিক ক্ষেত্রে যে একটা জোয়ার এসেছে সেটা নানান সমীক্ষার মাধ্যমে আগেই সামনে এসেছে। এবার সামনে এল দেশে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা। ওয়াকিবহাল মহলের দাবি, বাংলায় লাল ফিতের ফাঁস এখন অনেকটাই আলগা হয়ে গিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের বেশ কিছু নীতিও এ রাজ্যে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। তবে সব থেকে বড় ঘটনা হল, এ রাজ্যের সুদৃঢ় আইনশৃঙ্খলা, জনবান্ধব প্রশাসন এবং রাজ্যের মানুষদের মধ্যে আয় বৃদ্ধির ঘটনা এই রাজ্যে বিনিয়োগের রাস্তা আরও সুগম করছে।

সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশের মধ্যে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এখন অনেক সরকারি বেসরকারি সংস্থাই বেছে নিচ্ছে কলকাতাকে। আর সেকারণেই কলকাতায় ভিড় বাড়ছে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক সংস্থাগুলির। সমীক্ষায় আরও উঠে এসেছে, কলকাতার বুকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসা সম্প্রসারণের জন্য নানান সংস্থা যেখানে ১১.৫ শতাংশ নতুন নিয়োগ করেছে, সেখানে মুম্বাই ও হায়দারাবাদের মতো শহরে সেই সংখ্যাটা ৯.৬ শতাংশ। দেশের অন্য রাজ্য থেকে কর্মী এনে অফিসে কর্মী বাড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতায় যেটা ১১ শতাংশ তা মুম্বই ও হায়দরাবাদে ৯.৩ শতাংশ। আসলে কলকাতায় যে মেধা ও দক্ষ কর্মী রয়েছে সেটা এখন নানান বেসরকারি সংস্থার নজর টানছে।

 

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...