Monday, April 6, 2026

“ওই টাকায় কী হবে?” উত্তরাখণ্ড সরকারের পুরস্কার ফেরালেন র‌্যাট হোল মাইনার্সরা

Date:

Share post:

১৭ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন র‌্যাট হোল মাইনার্সরা। যখন একের পর এক বিদেশী যন্ত্র ব্যর্থ হয়ে পড়েছিলেন ঠিক সেই সময়ে এই মাইনার্সদের উপর ভরসা করেছিল সেখানকার সরকার। পাথর খুঁড়ে তাঁরাই উদ্ধার করেছিল ৪১ শ্রমিককে। সেই কাজের জন্য বৃহস্পতিবার তাঁদের পুরস্কার দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। তবে শুক্রবার সেই পুরস্কার ফিরিয়ে দিলেন উদ্ধারকারি র‌্যাট হোল মাইনার্স। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওই টাকায় তাঁদের কিছুই হবে না। বরং ওই টাকাটা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দেওয়া হোক।

উত্তরকাশীর সুড়ঙ্গে দুঃসাহসিক উদ্ধারকাজের জন্য ১২ জন র‌্যাট হোল মাইনারকে সম্মানিত করে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল পুরস্কার। তবে এই সামান্য আর্থিক পুরস্কারে একেবারেই খুশি নন পাথর খননকারী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, এই টাকায় কিছু লাভ হবে না তাঁদের। বরং উত্তরাখণ্ড সরকারের দেওয়া আর্থিক সাহায্য তাঁরা উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার কথা বলেন। তাঁদের কথায়, “আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি। উনি আমাদের এই সম্মান দিয়েছেন, কিন্তু আমাদের মতে এটা নায্য নয়। এই ৫০ হাজার টাকায় কিছু হবে না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে এনেছিলাম।” এপ্রসঙ্গে ভাকিল হাসান নামে এক মাইনার বলেন, “আমরা আজও গর্ত খুড়ছি। আগামিকালও তাই করব। তাই এই সম্মান আটকে থাকা শ্রমিকদেরই দেওয়া হোক।”

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...