Tuesday, April 7, 2026

বিমানপথে অযোধ্যার সঙ্গে জুড়ছে কলকাতা! কবে থেকে শুরু বিমান পরিষেবা?

Date:

Share post:

রামমন্দিরের নির্মাণ চলছে জোরকদমে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দিরের। পাশাপাশি অযোধ্যায় বিমানবন্দরও তৈরি হয়েছে। অযোধ্যায় নতুন তৈরি হওয়া বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্দির উদ্বোধনের আগেই যাত্রী চলাচল শুরু হয়ে যাবে ওই বিমানবন্দরে।

জানা গিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিমান চলাচল শুরু হবে। সূত্রের খবর, আগামী ৬ জানুয়ারি থেকে অযোধ্যা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাবে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, গোয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৮২১ একর জমিতে নির্মিত হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর। সূত্রের খবর, মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠা-নামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। উল্লেখ্য, অযোধ্যায় ১৭৮ একর বিস্তৃত একটি সাধারণ বিমানঘাঁটি ছিল। এখন সেটিই দেশের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে।

আরও পড়ুন- গীতাপাঠকে চ্যালেঞ্জ জানানো বৃথা, সংবিধানপাঠের আসর জমাতে পারল না কংগ্রেস

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...