Friday, April 3, 2026

ফের বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্ত! বড়দিনের আগেই বাংলা থেকে উধাও শীত

Date:

Share post:

বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্তের জের। আর সেকারণেই শীতের (Winter) পথে বাধা হয়ে দাঁড়াল পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরেই বড়দিনের (Christmas) আগে উত্তুরে হাওয়া ঢুকতে পারছে না বাংলায় (Bengal)। তার জেরেই রাজ্য থেকে একেবারে উধাও শীতের (Winter) আমেজ। ইতিমধ্যে তাপমাত্রা(Temperature) বাড়তে শুরু করেছে রাজ্যে। রবিবার সকাল থেকেই ঘন কুয়াশায় মুখ ঢেকেছে রাজ্য। এমনকী বৃষ্টিরও (Rain) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়।

 

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোমবার অর্থাৎ বড়দিনের সমস্ত আনন্দও মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে। তবে কলকাতায় বৃষ্টি হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় সিকিমেও বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পংয়ের মতো রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে। সেখানেও বৃষ্টির সঙ্গে হাল্কা তুষারপাতের সম্ভাবনা আছে।

তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, চলতি বছরের বাকি কটাদিনে বাংলায় আর জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই। বর্ষবরণ পর্যন্ত আগামী কয়েকদিন এরকমই মেঘলা আকাশ থাকবে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...