Saturday, April 4, 2026

বাঁকুড়া থেকে অনিরুদ্ধকে গ্ৰে.ফতার কলকাতা পুলিশের, একাধিক ধারায় দায়ের মামলা

Date:

Share post:

অনিরুদ্ধ সৎপতিকে (Aniruddha Satpati) বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৌবাজার থানার (Bowbazar Police Station) পুলিশ রবিবার তাঁকে সিমলাপাল থানার আঁকড় গ্রাম থেকে আটক করে নিয়ে যায় খবর। স্থানীয় সূত্রে খবর, অনিরুদ্ধ ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। যদিও বিগত কয়েক বছর ধরেই প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, অনিরুদ্ধের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবারই বাঁকুড়া থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। অনিরুদ্ধ সৎপতির স্ত্রী সাগরিকা সৎপতির দাবি, তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁদের কয়েক বিঘা জমি আছে। সেখানে চাষাবাদ করেই দিন কাটে তাঁদের।

বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বলেন, আমরা দু’জনে দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। অনিরুদ্ধ সৎপতি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...