Saturday, April 4, 2026

ক্রিসমাসে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

বড়দিনের পবিত্র উৎসবে রাজ্যবাসীকে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে সকলকে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আগে রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মধ্যরাতে বড়বাজারের পর্তুগিজ চার্চে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উষ্ণতা, হাসি এবং ঐক্যের চেতনায় ভরা একটি আনন্দময় বড়দিনের শুভেচ্ছা। এই উৎসব মরশুমে আপনার জন্য সুখ-সমৃদ্ধি এবং আপনার প্রিয়জনের সঙ্গে চমৎকার মুহূর্ত বয়ে আনুক। শুভ বড়দিন!

আরও পড়ুন- স্বামীজিকে নিয়ে বি.তর্কিত মন্তব্য বিজেপির, ফুটবল খেলে প্র.তিবাদ জানাবে যুব তৃণমূল

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...